• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
১৬ জুন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে কালো দিন; মোহাম্মদ আলী খাল পুনঃখননে বদলে যাচ্ছে ফেনীর শর্শদি দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ সাংবাদিক দুলালের মাগফিরাত কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মেহেদী, সম্পাদক রহিম পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

মোহাম্মদ আলী খাল পুনঃখননে বদলে যাচ্ছে ফেনীর শর্শদি

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে পুনঃখনন করা হচ্ছে মোহাম্মদ আলী খাল। স্থানীয় ৩৩৯ জন অংশগ্রহণে চলমান এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি খননকাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও খাল খনন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭২৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য এক কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

গত ২ জুন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। ইতোমধ্যে প্রায় দুই কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, যুবদল নেতা কাজী ওমর ফারুক ও ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল বাবলু এবং শর্শদি ইউনিয়ন পরিষদের প্রশাসক ইকবাল হোসেন ভূঁঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা