• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline
বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর ১৮ রাষ্ট্রপ্রধানের ৭ জনের বিদায় পদত্যাগে জিয়া হত্যা/সেনানিবাসে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলি করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকে জিয়া হত্যা /সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে এমপির আপত্তিকর ভিডিও ভাইরাল: প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৪ লাখ টাকা মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম

ফেনীতে আ.লীগের ঝটিকা মিছিল, মাস্ক পরে অংশ নেয় ২০ জন, বিকেলে আটক ৫

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। আজ বুধবার সকালে শহরের স্টেশন রোড এলাকায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানার নিয়ে একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্ম গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণেরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

জানতে চাইলে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, যাঁরা মিছিলে উপস্থিত ছিলো তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা