• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও ঝলক দেখালেন ভিনি। তার জোড়া গোলে স্কটিসদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা।

সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এরপর ম্যাচের ২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনির চতুর্থ গোল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গুমাইরেসের পাস থেকে বল জালে জড়ান ম্যাথুউস কুনহা। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

ম্যাচের ৭৫ মিনিটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন এই সুপারস্টার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘সি’-তে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। দুই দলের সমান ৭ পয়েন্ট হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা