• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৬০০ টাকা সর্দি-কাশি থেকে সুরক্ষিত থাকার উপায় গুলিস্তানে অভিযান, আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী আটক ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু বিএনপির একাধিক জামায়াতের একক প্রার্থী আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন তেলের দাম বাড়ার পর সবজি-মাছ-আটা-ময়দার দামেও উত্তাপ মেধায় উত্তীর্ণ, সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনের নামে বাদ: বৈষম্যের নতুন সংস্কৃতি বন্ধের দাবি এবি পার্টির

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি কারাগারে

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় রোববার (১৯ জুলাই) দুপুরে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই শনিবার রাত ১১টায় ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ফেনী পৌর এলাকার চাঁড়িপুরের ইসমাইল ম্যানশনের ৪ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে এই জুয়াড়িদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মোহন্ত (৩৮), আবুল বাশার ভূঁইয়া ওরফে বাশাইন্যা (৪৪), মো. শাহীন (২৮), ওসমান গণি (৩৫), ওমর ফারুক খোকন (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শরিফ হোসেন (২৯), মো. ইব্রাহিম (৩৯), মো. রনি (২২), মো. শাহেদ (২৪), আবুল হাশেম (৩০), মো. আনিছুর রহমান (৫৫) ও মিজান রহমান (৪৫)। তারা ফেনী জেলাসহ নোয়াখালী, কুমিল্লা ও চণ্ডিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের হেফাজত থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘অপরাধ ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা