• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ফেনীতে একাধিক মামলার আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেনীর ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর ধারার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ।

পুলিশ জানায়, ফেনী জেলার ছাগলনাইয়া থানার এফআইআর নং-২৩, তারিখ ২৫ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকী (পিতা: আমির হোসেন লাকী, গ্রাম: উত্তর লাংগলমোড়, থানা: ছাগলনাইয়া, জেলা: ফেনী)কে শুক্রবার (৩১ জুলাই) ভোর আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া থানাধীন বালুমহল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত ছিলেন।

এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় আরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর মামলা, অপহরণ মামলা এবং হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজুকৃত একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু তাহের জানান, আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনীর মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা