• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ৩৫ বছর পর আবারও ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা ও অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত না হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে নোমানুল হক নোমানের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ ও আলোচনা সৃষ্টি হলে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে পর্যালোচনা ও অভ্যন্তরীণ তদন্ত করা হয়।

নোমানের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও পর্যালোচনায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হিসেবে প্রতীয়মান হওয়ায় কেন্দ্রীয় সংসদ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তের ফলে নোমানুল হক নোমান ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেন। তার স্বপদে বহাল হওয়ার মধ্য দিয়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতাও বজায় থাকল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা