• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ও নারী চারজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা