• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

রাজনীতির নোংরা খেলা না খেলে ফুটবল খেলুন- যুবদল নেতা নাসির

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগদানের একটি অনুষ্ঠান দেখিয়ে গণমাধ্যমে প্রচারের অভিযোগ তুলে জামায়াত নেতাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমনকে কেন্দ্র করে তারা (জামায়াত) একটি নোংরা খেলা উপহার দিলো। বিএনপি ও ইসলামী আন্দোলন জামায়াতে যোগদান করেছে এমন একটি অনুষ্ঠান দেখিয়ে মিডিয়ায় প্রচার করলো। আমি ফেনীর জামায়াত নেতাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি বিএনপির কোন ওয়ার্ডের, কোন ইউনিটের কোন নেতা জামায়াতে যোগ দিয়েছেন।’

রাজনীতির পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাসির খন্দকার বলেন, ‘রাজনীতির নোংরা খেলা বাদ দিয়ে ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, ব্যাডমিন্টন খেলুন। এতে আপনাদের মনোযোগও ভালো থাকবে। ইসলামের নামে ও রাজনীতির নামে যে নোংরা খেলা, তা বাদ দিয়ে মানুষের কল্যাণে খেলুন, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করুন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘ভণ্ড ও হীনমন্যতা থেকে দূরে থাকুন এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে থাকুন।’

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে বিএনপি নেতা মরহুম শামসুজ্জামান নাহিদের স্মরণে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন নাসির উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ জেলা, সদর উপজেলা, শর্শদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা