• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
ঢাকঢোল পিটিয়ে-লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গুরুতর অসুস্থ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের আগুন ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা ভাসানী, ৫০তম মৃত্যুবার্ষিকী সাঈদ খোকন গ্রেফতার গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে

দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, মেয়ে আটক

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে সেতারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু (৩৭)।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিক চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তার মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকেন এবং দরজা ভেতর থেকে আটকে রাখেন।

পরে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত রানুকে আটক করা হয়।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা