• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পিকআপভ্যানের সিটের নিচে মিলল ১৭ হাজার ইয়াবা

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে পিকআপভ্যানে একটি বড় মাদকের চালান কুমিল্লার দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকার মুহুরি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন নীল রঙের পিকআপভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তল্লাশির সময় চালকের কথাবার্তায় সন্দেহ হলে র‍্যাব সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। পরে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চালকের নাম মো. নুরুজ্জামান রাসেল (২৮)। তিনি চুয়াডাঙ্গা সদর থানার সতঘড়ি (পুরাতন পাড়া) গ্রামের মো. মাসুদুর হাসানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্ত ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা