জুলাই কন্যা কারিনা কায়সার-এর জানাজায় অংশ নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রবিবার (১৭ মে) রাত ১০টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ,রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় উপস্থিত সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কারিনা কায়সারকে স্মরণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।