• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা তিন উপজেলায় সরকারি ভবনে সোলার প্রকল্প, অস্পষ্ট ব্যয় ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয় ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক ইয়াকুবপুর ইউনিয়নের সেবক হতে চান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন সদস্য আটক

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফেনীতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের মাস্টারপাড়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে শহরের মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন ফেনীর দাগনভুঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে খবর পেয়ে পুলিশ মাস্টারপাড়া এলাকায় তল্লাশি করে তিনজনকে আটক করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা