• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

ফেনীতে দুই মসলা মিলকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ফেনীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানের দেড লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ইসলামপুর রোডস্থ আবু বকর সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ফরিদ মিল নামে একটা মসলা ব্যবসায়ীক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণে অনিয়ম,এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা সহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

এসব অনিয়মের কারনে নিরাপদ খাদ্য আইন 2013 এর 39 দ্বারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে হায়দার মিয়ার মিল আরেক মশলা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়,।

সূত্রে আরও জানা যায় জরিমানাকৃত অর্থ তৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শামসুল আরেফিন, ফেনী সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহমান,জেলা প্রশাসনের সাপোর্টিং স্টাফ এবং জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা