• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পেয়েছেন ফেনীর স্কুলশিক্ষক খালেদা আক্তার খানম পলি। মঙ্গলবার রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক শহরের সুফি সদর উদ্দিন সড়কের বাসায় গিয়ে তার হাতে উপহার তুলে দেন।

জেলা প্রশাসক জানান, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই মাঠে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ধূমসাদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। সেখানে ধূমসাদ্দা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা খানম পলি দীর্ঘ সময় সাইডলাইনে দাঁড়িয়ে নিজ বিদ্যালয়ের খেলোয়াড়দের উৎসাহ ও নির্দেশনা দেন।

তিনি বললেন, প্রশিক্ষকের মতো শিশুদের নির্দেশনা দেওয়ার সেই ভিডিও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এতে তিনি খুশি হন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় শিক্ষিকাকে উপহার পাঠানো হয়।

উপহার পেয়ে আবেগাপ্লুত খালেদা খানম, ‘আমি অভিভূত ও বাকরুদ্ধ। এটা আমার জীবনের এক বিশাল অর্জন। ছোট্ট একটি ভিডিও যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়তে পারে, আমার ধারণা ছিল না।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার হস্তান্তরের সময় গোহাডুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন খোন্দকার ও খালেদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষক খালেদা ছাত্রজীবনে ব্যাডমিন্টন ও হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার স্বামী প্রয়াত গোলাম রব্বানী ছিলেন ফুটবল প্রশিক্ষক এবং ভাই মো. মামুন ছিলেন ফুটবল খেলোয়াড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা