• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline
১৮ রাষ্ট্রপ্রধানের ৭ জনের বিদায় পদত্যাগে জিয়া হত্যা/সেনানিবাসে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলি করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকে জিয়া হত্যা /সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে এমপির আপত্তিকর ভিডিও ভাইরাল: প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৪ লাখ টাকা মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম জিয়া হত্যা /মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে এবি পার্টির অভিনন্দন

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে ড. খলিলুর রহমানের এই বিজয় বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিশ্বপরিসরে দেশের ক্রমবর্ধমান মর্যাদার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ৯৯ ভোট পেয়ে তিনি যে আস্থা অর্জন করেছেন, তা বাংলাদেশের জনগণের জন্যও গর্বের বিষয়।

এবি পার্টির নেতৃদ্বয় বলেন, এমন এক সময়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হলেন, যখন বিশ্বব্যাপী যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং বহুপাক্ষিক সহযোগিতার নানা চ্যালেঞ্জ বিদ্যমান। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বশান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের প্রশ্নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাকে সমুন্নত রেখে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থ, উন্নয়নশীল বিশ্বের ন্যায্য অধিকার এবং বৈশ্বিক দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবেন।

নেতৃদ্বয় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে জাতিসংঘ আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে এবং বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও সম্মানজনক অবস্থান অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা