• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
ফেনী সীমান্তে বিজিবির কড়া নজরদারি ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি

চলে গেলেন ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা