• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা ফেনীতে একাধিক মামলার আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্ট, কিশোর গ্রেপ্তার ঘুষখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে :মির্জা ফখরুল ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড নয়, অর্থ আদায়ই প্রধান লক্ষ্য: হাইকোর্ট

হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সংবাদ শুনে ছয়জন কর্মকর্তা লাউঞ্জে গেছেন। এখনো বিস্তারিত জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করে লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পাই। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা