• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়ার পর আদমজী ক্যান্টনমেন্ট ছাত্র গ্রেপ্তার মুজিববর্ষ বনাম নজরুলবর্ষ ইউপি ভোট: রাজশাহীতে বিএনপির ‘ঘরে ঘরে’ জামায়াতে ইসলামী একক চেয়ারম্যান প্রার্থী ভয়াবহ আকস্মিক বন্যা-নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি কুড়িগ্রামে বিনিয়োগের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ চার জামায়াত নেতার বিরুদ্ধে হাজিরা খাতায় ‘আগাম স্বাক্ষর’: নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সব সম্পত্তি দিয়ে দিলেও শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আইন রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়ার পর আদমজী ক্যান্টনমেন্ট ছাত্র গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ভিডিও ছাড়ার পর আদমজী ক্যান্টনমেন্ট ছাত্র গ্রেপ্তার
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ভিডিও ছাড়ার পর আদমজী ক্যান্টনমেন্ট ছাত্র গ্রেপ্তার © সংগৃহীত

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার দায়ে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

জানা যায়, সিফাত আব্দুল্লাহ নামে ওই যুবক বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্টদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন। সর্বশেষ বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় তাকে।

সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি দাবি করেন। এ সময় তার হাতে বিদ্যুৎ বিলের দুটি কাগজও দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

এদিকে, রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডিতে (Sifat Abdullah) একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা