• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ও করণীয় ফেনী সীমান্তে বিজিবির কড়া নজরদারি ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের গুদাম কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম, পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। রেলক্রসিং থেকে আনুমানিক ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, রেললাইনে হাঁটা অথবা লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় ও স্বজনদের সন্ধানের চেষ্টা চলছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা