• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, প্রতিবাদে বন্ধুদের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক। তবে দাওয়াত না দিলেও নব দম্পতির সুখ কামনায় দোয়া করেছে এই বন্ধু মহল।

মূলত বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে এসএসসি ১৫ ব্যাচের অন্য বন্ধুরা এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করে। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন জানান, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সবার খুবই সখ্যতা আছে। সবার সাথে সবার যোগাযোগ অত্যন্ত নিবিড়। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে।

তিনি আর জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা