• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
আজ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ ১৫ আগস্ট ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ৩৫ বছর পর আবারও ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম

এনসিপি নেতা রাজিবের মায়ের মৃত্যুতে এবি পার্টির শোক

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা যুগ্ন আহবায়ক এমদাদুল হক রাজিবের মাতা জাহানারা বেগমের (৬৬) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, স্বজন শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা জাহানারা বেগম প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

পৃথক শোকবার্তায় এবি পার্টি ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাহানারা বেগম আজ (১৭ মে) সকালে ফেনী শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আগামীকাল সোমবার (১৮ মে) সকাল দশটায় জানাজা শেষে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা