• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
সোনাগাজীতে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার মোট ৯টি বিয়ে করেছেন মিসবাহ, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী মিলন মারা গেছেন ফেনীর নুসরাত জাহান হত্যা মামলা আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ২৪ আগস্ট ১৫ ভরি স্বর্ণ ও ১০ লক্ষাধিক টাকা লুট /ফেনীতে দিনদুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক”: এবি পার্টি থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ জন সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘ওয়াও’: ট্রাম্প

জোর করে ব্যবসায়ীর কাছ থেকে চেক সইয়ের অভিযোগ

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অফিস কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৪ জুলাই) এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটু নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দাবি, অভিযুক্ত লিটু তার অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে ও শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক এবং দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা