• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল তা কি কি? নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের এবি পার্টির কেন্দ্রীয় কমিটিতে ফেনীর নুর নবী নয়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে অভিযান, আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী আটক

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।

শনিবার দুপুরের পরপরই জাসদ কার্যালয়ে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নাশকতার শঙ্কায় স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে অভিযান পরিচালনা করে ডিএমপি। এতে আটক করা হয় দেড় শতাধিক নেতাকর্মীকে।

জাসদ কার্যালয়ে আরও চার শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যাচাই-বাছাই করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা পেলেই কেবল আটক করা হচ্ছে। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা