• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
ফেনীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৮,৩৪৭ হজযাত্রী জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে এবি পার্টির গভীর শোক মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্কালোনি নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন ভাবেন লিটন কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর ইমাম এখন মানসিক হাসপাতালে বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন ভাবেন লিটন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত

এই মুহূর্তে তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে নিজেকে সফল মনে করেন তিনি। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবাল এমনকি মাশরাফির চেয়েও নিজেকে এগিয়ে রাখছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অলটাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’

পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও লিটন বলেন, ‘আবারও, রেকর্ডের দিক দিয়ে আমি।’

একপর্যায়ে হোস্ট বলেন এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও লিটনের জবাব- ‘আমি।’

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ভাইয়ার (মাশরাফি) অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা