• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
ভুমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল মিশরের গোলের পর মেসির পেনাল্টি মিস প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির গভীর শোক ও সমবেদনা দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জোর করে ব্যবসায়ীর কাছ থেকে চেক সইয়ের অভিযোগ সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি গুনতে হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত ৪০ কাগজে শেষ প্রকল্প, সড়ক রইল আগের মতোই নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? গবেষণা, নন্দনতত্ত্ব ও শিল্প-প্রয়োগের সমন্বয়ে এক প্যাকেজিং ডিজাইনারের যাত্রা

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

Reporter Name / ৫৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো। যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ এক জয় তুলে নেয় সেলেসাওরা।

ম্যাচে শুরুতে গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় ব্রাজিল। দলের হয়ে গোল করে সমতা ফেরান ক্যাসেমিরো। পরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ব্রাজিল।

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আগামী রোববার অনুষ্ঠিত হবে দুই দলের নকআউট লড়াই। সেই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে সেলেসাওরা।

আর শেষ আটে উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো। এই দুই দলের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল খেলবে ব্রাজিলের বিপক্ষে।

এদিকে, ইংল্যান্ডও নাটকীয়ভাবে শেষ ষোলো নিশ্চিত করেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় দলটি।

এই জয়ে ৩৬ বছরের একটি অপেক্ষারও অবসান হয়েছে ইংল্যান্ডের। ১৯৯০ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে পিছিয়ে থেকেও কোনো ম্যাচ জিতেছে তারা।

অন্যদিকে, ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো।

এখন ব্রাজিলের সামনে প্রথম লক্ষ্য নরওয়ের বাধা পেরিয়ে শেষ আট নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণ হলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কিংবা মেক্সিকো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা