• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মেহেদী, সম্পাদক রহিম পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান চলে গেলেন ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল হেজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফেনীতে ৭ লাখ টাকার গাঁজা রেখে পালিয়েছে মাদক কারবারি

মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে শনিবার ভোররাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলের সামনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি পরিসংখ্যান। যেখানে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রায় এক শতাব্দী ধরে অপরাজিত, সেখানে মরক্কো এখনো বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল সর্বশেষ হেরেছিল ১৯৩৪ সালে। ইতালিতে অনুষ্ঠিত সেই আসরে স্পেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল সেলেসাওরা। এরপর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর হারেনি তারা। ১৯৩৪ সালের পর থেকে টানা ১৮টি উদ্বোধনী ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। যেখানে ১৫ জয়ের বিপরীতে ৩টিতে ড্র করেছে ব্রাজিল। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে ২২টি উদ্বোধনী ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে ১৭টিতে, ড্র করেছে ৩টি এবং হেরেছে মাত্র ২ ম্যাচ।

ব্রাজিলের এই সমৃদ্ধ রেকর্ডে রয়েছে বেশ কিছু দাপুটে জয়ও। ১৯৫৪ বিশ্বকাপে মেক্সিকোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাতিন আমেরিকান জায়ান্টরা। ১৯৭০ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে জিতেছিল ৪-১ ব্যবধানে। সবশেষ ২০২২ বিশ্বকাপে সার্বিয়াকে হারিয়েছে ২-০ গোলে। তার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

অন্যদিকে মরক্কোর সামনে রয়েছে ইতিহাস বদলের সুযোগ। ২০২২ সাল পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেছে আফ্রিকার দেশটি। কোনোবারই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এই ছয় ম্যাচে মরক্কোর অর্জন সমান তিনটি করে ড্র এবং হার। ১৯৮৬ সালে পোল্যান্ড, ১৯৯৮ সালে নরওয়ে এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছিল তারা। বাকি তিন ম্যাচে পশ্চিম জার্মানি, বেলজিয়াম ও ইরানের কাছে হেরেছিল মরক্কো।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি তাই শুধু গ্রুপ পর্বের আরেকটি লড়াই নয়; এটা দুই ভিন্ন ইতিহাসেরও মুখোমুখি সংঘর্ষ। একদিকে থাকবে ব্রাজিলের দীর্ঘদিনের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে মরক্কোর সামনে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথমবার জয়ের ইতিহাস গড়ার সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা