• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক”: এবি পার্টি থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ জন সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘ওয়াও’: ট্রাম্প ট্রেনে পোশাক খুলে ব্লেড হাতে হামলার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী ফেনীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু

থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ জন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ও লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি থেকে তাকে নিয়ে যায় পুলিশ।

জানা যায়, জেলা সদরের কোর্ট মসজিদের সামনের ময়দান থেকে তাকে পুলিশের ভ্যানে সদর মডেল থানায় নেওয়া হয়। এ সময় আরও কয়েকজন কর্মী-সমর্থক তার সঙ্গে ছিলেন।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ও লোডশেডিংয়ের প্রতিবাদে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ করতে সেখানে জড়ো হন তারা। সদর মডেল থানার পুলিশ গিয়ে মাহাদীকে প্রথমে সঙ্গে যেতে অনুরোধ করে। তিনি অনীহা প্রকাশ করলে তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে থানায় নেওয়ার সময় সদর মডেল থানার ওসি জাহিদুর রহমানকে সাংবাদিকদের আকস্মিক প্রশ্নের জবাবে বলতে শোনা যায়, নিরাপত্তার জন্য মাহাদীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী হাসান সেখানে যান। এসময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’-এমন বক্তব্য দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই জামিনে মুক্তি পান মাহদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা