• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
হাজিরা খাতায় ‘আগাম স্বাক্ষর’: নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সব সম্পত্তি দিয়ে দিলেও শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আইন রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে বদলি ও পদায়ন পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন ‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গেছে, আর কতদিন?’ ফেনীতে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী বাছাইয়ে যেসব যোগ্যতা দেখবে বিএনপি মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
রাজবাড়ী সদর পুলিশের উপস্থিতিতে ওই নারীকে নিয়ে যাওয়ার সময় এক যুবক লাথি মারেন। ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ী শহরে ব্যবসায়িক বিরোধের জের ধরে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন।

ভুক্তভোগী জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তার দাবি, প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারী বৃষ্টি হিসাব প্রদান না করে অন্য একটি দোকানে চলে যান। বিষয়টি নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ জানানোর পর থেকেই তাকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছিল।

জাকিয়া সুলতানা বলেন, শনিবার যখন পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে অজ্ঞাত কিছু যুবক আমার ওপর হামলা চালায়। ভিডিওতে যাদের লাথি মারতে দেখা গেছে, তাদের কাউকেই আমি চিনি না। আগে কখনো দেখিওনি।

তিনি জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কর্মী কর্মরত আছেন। বাজার কল্যাণ সমিতির হস্তক্ষেপে দোকানটি বন্ধ হওয়ায় এই বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কর্মচারী বৃষ্টি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ জাকিয়ার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, ওই নারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। শনিবার উনি কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

রাজবাড়ী সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা