• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
লক্ষণ সেন পদত্যাগ রহস্য ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা তিন উপজেলায় সরকারি ভবনে সোলার প্রকল্প, অস্পষ্ট ব্যয় ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয় ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক ইয়াকুবপুর ইউনিয়নের সেবক হতে চান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রামের জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

দুদক জানায়, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ভুলত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি ইচ্ছাকৃতভাবে আটকে রাখেন।

পরবর্তীতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী আইনজীবী নিরুপায় হয়ে দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন দাখিল করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে, সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালোনার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুত্র: বায়ান্ন টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা