• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, মেয়ে আটক

ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফেনীতে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ১ হাজার ৫২৫ জন ছাড়িয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত চলতি মাসের প্রথম ৯দিনে ১৭৮ জন নতুন করে শনাক্ত করা হয়েছে। সে হিসেবে প্রতিদিন প্রায় ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগই ফেনী শহরের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ৫৩ জন ডেঙ্গু রোগী। গত অক্টোবরে ফেনী ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ছিল। অক্টোবরে চলতি বছরের সর্বাধিক ৬০৪ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এ বছর শনাক্তের সংখ্যা বেড়েছে আট গুণের কাছাকাছি। চলতি বছর ডেঙ্গু শনাক্তের মধ্যে ফেনী সদরে ১ হাজার ১৫০ জন, সোনাগাজীতে ১৪৬ জন, দাগনভূঞায় ৯৮ জন, ছাগলনাইয়ায় ৭৬, ফুলগাজী ২০ ও পরশুরামে ৩৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩ জন। এর মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন। ডেঙ্গু শনাক্তে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ৭১টি ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ২৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। তবে অন্য উপজেলার চেয়ে ফেনী সদরে ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেশি। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা