• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ফেনীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফেনী অফিস / ৮৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ফেনী সদর উপজেলার ইলাশপুর এলাকায় জান্নাতুল মাওয়া (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত জান্নাতুল মাওয়া ফেনী সদর উপজেলার আমতলী এলাকার বাসিন্দা। প্রায় দুই বছর আগে ইলাশপুর এলাকার এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক সূত্র জানায়, বিয়ের তিন মাস পরই স্বামী বিদেশে চলে যান। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। আগামী মাসে স্বামীর দেশে ফেরার কথা ছিল।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৬ মে) সকালে জান্নাতুল মাওয়া তার বাবাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘরের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা। পরে উঁকি দিয়ে দেখতে পান তিনি ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, জান্নাতুল মাওয়াকে হত্যা করে আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের অনেকেই জানান, এমন মৃত্যুকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না। মাত্র ২২ বছর বয়সী এক তরুণীর এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা