• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৬০০ টাকা সর্দি-কাশি থেকে সুরক্ষিত থাকার উপায় গুলিস্তানে অভিযান, আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী আটক ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু বিএনপির একাধিক জামায়াতের একক প্রার্থী আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন তেলের দাম বাড়ার পর সবজি-মাছ-আটা-ময়দার দামেও উত্তাপ মেধায় উত্তীর্ণ, সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনের নামে বাদ: বৈষম্যের নতুন সংস্কৃতি বন্ধের দাবি এবি পার্টির

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক ১১ জন পরিচালকসহ মোট ১২ জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন। রিট পিটিশন নম্বর: ৬০৮৩/২০২৬।।

বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন পরিচালিত হয়, যার একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক। নির্বাচনে রিটকারীরা বিধিমতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

রিটকারীদের অভিযোগ, ওই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, তদন্ত প্রতিবেদনের কপি দেওয়া হয়নি এবং শুনানির কোনো সুযোগও দেয়া হয়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা বিষয়টি জানতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা