• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
ফেনীতে গড়ে প্রতিদিন ২০ জনের ডেঙ্গু শনাক্ত বিলোনিয়া যুদ্ধ : পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, মেয়ে আটক

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬
আমির হামজা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।

মামলার বিবরণে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিনে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে রোববার আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও সেদিনও তিনি উপস্থিত হননি। এ অবস্থায় আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আমির হামজার বিরুদ্ধে আদালতে মানহানির এ মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি হ‌ুমায়ূন কবির।

আদালতের আদেশের বিষয়ে পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা