• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনীতে অধিকার’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মতবিনিময় সভা ৪৭ বছর পর ফিরছে ‘গ্রাম সরকার’ পরশুরামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুডে ছাই-ক্ষতি প্রায় ২ কোটি টাকা আশুলিয়ার ঝুট গোডাউনে আগুন, ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে ৭০০ রিকশার মালিকানা নিয়ে জবাব দিলেন গোলাম পরওয়ার স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী ডিমের উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য নেই খামারির-বিশ্ব ডিম দিবস আজ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন

সড়ক উন্নয়নে খুলছে নতুন অর্থনৈতিক দিগন্ত

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে। ছবি : আজকের মেইল

ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে শুরু হয়েছে ফেনী-সোনাগাজী-মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই বিশাল কর্মযজ্ঞ চলছে। প্রকল্পটির কাজ শেষ হলে জেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সওজ ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০২৮ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ৩৪ ফুট প্রশস্ত এই সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং মাটি ভরাটের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। এ ছাড়া সড়কের ওপর থাকা ২০টি পুরনো ও সরু কালভার্ট ভেঙে নতুন করে প্রশস্ত কালভার্ট নির্মাণ করা হচ্ছে।

ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই প্রকল্পের কাজ করছে। প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. নুর নবী বলেন, “সড়কের গুণগত মান বজায় রেখে শিডিউল অনুযায়ী কাজ শেষ করার চেষ্টা করছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফেনীর দক্ষিণাঞ্চলের চিত্র বদলে যাবে।”

ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোনাগাজী শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে এই সড়ক একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও সহজতর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা