• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম জিয়া হত্যা /মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর জিয়া হত্যা /‘মঞ্জুর হত্যার বিচার হওয়া উচিত’ জিয়া হত্যা /পাহাড় থেকে জিয়ার মৃতদেহ ফেলে দিতে তাঁর মন সায় দিল না ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি কারাগারে বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা-ব্যারিস্টার ফুয়াদ জিয়া হত্যা/জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন জিয়া হত্যা/বৃষ্টিভেজা রাতের হত্যাকাণ্ড: পুরো অপারেশনে সময় নিল মাত্র ৯ মিনিট শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে ব্যানার বদল

সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মেহেদী, সম্পাদক রহিম

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ‘ডেইলি ইন্ডাস্ট্রি’র মেহরাব হোসেন মেহেদী সভাপতি এবং ‘দৈনিক যুগান্তর’ এর আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​শনিবার (১৩ জুন) দুপুরে সোনাগাজীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মনির আহমদ জানান, নতুন কমিটির সকল পদেই একক প্রার্থী থাকায় প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি নুরুল আলম (নতুন আলো প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোল্লা ইলিয়াছ (ভোরের ডাক), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ ভূঁইয়া (আজকের বসুন্ধরা) এবং দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্যকথা)।

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খান সজিব, আফতাব হোসেন মমিন, রাসেল চৌধুরী, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দিন, কামাল উদ্দিন এবং আলাউদ্দিন সবুজ।

​নির্বাচন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা, সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের কল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা