• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline

ফেনীতে পিকআপ-অটো সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। নিহত জুঁই ও জাকিয়া সম্পর্কে আপন মা-মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরশুরাম থেকে ফেনী অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই মারা যান।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকিয়া আক্তারসহ বাকি তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারেরও মৃত্যু হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা