• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী বাছাইয়ে যেসব যোগ্যতা দেখবে বিএনপি মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২ সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’, ভেতরে কনডমের কারখানা ‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’ ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুবউল করিম গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে ৩ বিল উত্থাপন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে- ফেনীতে সারজিস আলম স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর ‘পুলিশ ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়ড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

জানা গেছে, আব্দুল্লাহ আল ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা দুজনই স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশ্য রওনা হন শুভ। তারা মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর বন্ধু ছিলেন। নতুন মোটরসাইকেল কিনতে তারা দুজন শুক্রবার বারৈয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা