• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
দৈনিক জনপদ বার্তার ডিক্লারেশন পেলেন জসিম ফরায়েজী ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ গোপালগঞ্জে পলাতক অবস্থায় সাঈদীর মামলার বাদীর মৃত্যু, দাফন ঘিরে উত্তেজনা গণভোটের রায় মানলে অনেক সংকটের সমাধান হতো: শফিকুর রহমান বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল তা কি কি? নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট-ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনে চলছে পাঠদান

মোহাম্মদ ওসমান গনি / ১৬৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্র পুর ইউনিয়নে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়।

১৬৮ শতাংশ জমি সংগ্রহ করে দানবীর, সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী নুর আহম্মদ চুট্টু নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার ফলে এতদ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে।

এ বিদ্যালয়ের বহু ছাএ-ছাত্রী দেশের জাতীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের অবদান রাখছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন দুরদর্শিতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের ছাএছাএীরা ভালো ফলাফল অর্জন করেছে।

প্রধান শিক্ষক বলেন, বহুতল ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে এবং শ্রেণী না থাকায় ল্যাবরেটরী ও গ্রন্হাগার কক্ষে পাঠদান করাতে হয়।

বিদ্যালয়ের সভাপতি খায়েজ আহম্মদ


বিদ্যালয়ের সভাপতি খায়েজ আহম্মদ জানান, একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সুপারিশ করেছেন। সহসায় আমরা একটি বহুতল ভবন পাবো বলে আশা করছি।

দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, উক্ত বিদ্যালয়ে ভবন নির্মাণের প্রস্তাবনা রয়েছে। ক্রমান্বয়ে ভবন নির্মাণ হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা