• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্বোচ্চ দুইবার সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের হাইকোর্ট আট মাসে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি-ভাঙলো পাঁচ বছরের রেকর্ড আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট-ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনে চলছে পাঠদান সাইবার আইনে গুজব-অপতথ্য নতুন অপরাধ, সর্বোচ্চ ১০ বছর জেল জাতীয় সংসদে বিল পাস, বিলুপ্ত হলো র‍্যাব ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনিয়ম-অর্থ লোপাট ও স্বেচ্ছারিতার অভিযোগের তোপে উপপরিচালক

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্বোচ্চ দুইবার

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে এক মেয়াদ বিরতি দিয়ে ফের ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আসা যাবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটা প্রস্তাবনার খসড়া প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজন শেষে বিষয়গুলো চূড়ান্ত হবে বলে জানা গেছে।

প্রস্তাবিত বিধি অনুযায়ী, ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ, স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নেই, এমন কোনো ব্যক্তি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হতে পারবেন না।

এ ছাড়া একই ব্যক্তি পরপর বা ভিন্ন সময়ে সর্বোচ্চ দুইবার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর ফলে দীর্ঘদিন একই ব্যক্তির সভাপতির পদে থাকার সুযোগ সীমিত হবে।

এছাড়াও বিধিতে বলা হয়েছে, কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারিবেন না; তবে, সমপর্যায়ের বা নিম্নস্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা থাকিবে না। কোনো ব্যক্তি একই ধরনের দুই টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এবং যেকোন ধরনের তিনটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না।

বিধির তথ্য, কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাধিক্রমে দুই বারের অধিক, ক্ষেত্রমত, সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইতে পারিবেন না, তবে ১ মেয়াদ বিরতি অন্তে তিনি পুনরায় নির্বাচন করিতে পারিবেন।

গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী, প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকগণের মধ্য হইতে ৩ জন ব্যক্তির নাম ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন: তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হইবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা